Logo
শিরোনাম

মুসলিম লীগের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশিত:বুধবার ০৮ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ নভেম্বর ২০২৩ | ৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেন। অন্যদিকে মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে দলটির নয় সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বে সব ধরনের আন্দোলনে আমরা অংশীদার থাকব।

নিউজ ট্যাগ: বিএনপির বৈঠক

আরও খবর