
সপ্তাহের প্রথম
কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
মূল্যসূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই
সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান
মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে। এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট
এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬৮৩ ও ১৪৭৫ পয়েন্টে।
এদিকে লেনদেন
হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি
কোম্পানির শেয়ারের।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩ পয়েন্ট। সূচকটি ২০ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করে।

