
ময়মনসিংহ মেডিকেলকলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়। রবিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও নতুন ভর্তি হয়েছেন ৪৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৮৪ টি নমুনা পরীক্ষা করে ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নুরুল ইসলাম (৬০), পরিমল চন্দ্র দে (৯০), ত্রিশালের হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপুর শ্রীবর্দীর মাহমুদা (৬৪)।

