Logo
শিরোনাম

ময়মনসিংহে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা ও ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১১ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৭ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ ও গাজীপুরের ১ জন ছিলেন।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১৮ জনসহ করোনা ইউনিটে ১৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস জানায়, নতুন করে ৭৭৪টি নমুনা পরীক্ষায় ১৩৮ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২৫৫ জন মারা গেছেন।


আরও খবর