Logo
শিরোনাম

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত:শনিবার ১৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. শান্ত (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে এক যুবক। অভিযোগ উঠেছে, শুক্রবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় শান্তকে কুপিয়ে ফেলে রেখে যায় কাউসার নামের ওই যুবক। গুরুতর আহত শান্তকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে শান্তর ওপর এমন হামলা হতে পারে। এখনও কোনও অভিযোগ আসেনি। তবে অভিযুক্ত কাউসারকে আটক করা হবে।

ওসি আরও জানান, শান্ত ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ ছাড়া তিনি স্থানীয়ভাবে ক্যাবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসার সঙ্গে জড়িত। ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে থাকতে পারে।


আরও খবর