
চট্টগ্রাম থেকে
ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ
রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকালে
ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে পুলিশের
উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল।
তিনি বলেন,
শনিবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে উদ্ধার
কাজ কখন শেষ হবে, বলা যাচ্ছে না।

