Logo
শিরোনাম

নাফ নদীর তীরে নারীসহ দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত:শনিবার ১২ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার হ্নীলার মৌলভীবাজার সীমান্তের নাফ নদীর তীর থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান। তবে, স্থানীয়দের ধারণা, নিহত তিনজনই রোহিঙ্গা। নাফ নদী পার হতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

ওসি হাফিজুর আরও বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে এসব মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই। তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের মৃত্যু হয়েছে।


আরও খবর