Logo
শিরোনাম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত অর্ধশতাধিক

প্রকাশিত:রবিবার ১৩ জুন ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ | ৪০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৫৩ গ্রামবাসী নিহত হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার একদল বন্দুকধারী মোটরসাইকেলে করে জামফারা প্রদেশের বেশ কয়েকটি গ্রামে হামলা চালায়।

এসময় তারা গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে, মাঠে কৃষকদের আক্রমণ করে এবং অনেক গ্রামবাসীকে তাড়া করে পাশের জঙ্গলের দিকে তাড়িয়ে ব্যাপক লুটপাট চালায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বন্দুকধারীরা পাশের জুরমি বনে অবস্থান নিয়েছে এবং যেকোনো সময় আবারও হামলা করতে পারে বলে আতঙ্কে আছেন গ্রামবাসী।

হামলায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন রাজ্যের গভর্নর। সন্ত্রাসীদের প্রতিহত করতে জনগণকে আহ্বানও জানিয়েছেন তিনি।

নিউজ ট্যাগ: নাইজেরিয়া

আরও খবর