Logo
শিরোনাম

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশিত:সোমবার ০১ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের কারা ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দিয়েছেন।

তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার খালেদা জিয়া অসুস্থ মর্মে আদালতে সময়ের আবেদন করেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়াকে নাইকো মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আসছে ৮ ফেব্রুয়ারি চার্জশুনানির তারিখ ধার্য করেন। ওই দিন খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ মামলার প্রধান আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন।


আরও খবর