Logo
শিরোনাম

নারায়ণগঞ্জে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে উপজেলার গোপালদী পৌরসভার মৌলভীবাজার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম প্রকৌশলী নাছিমুল ইসলাম জানান, অভিযানের সময় মৌলভী বাজারের ২টি বড় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ১ হাজার পরিবারের আবাসিক গ্যাস সংযোগ ছিল।

তিনি আরও জানান, এই ২টি লাইন থেকে মৌলভীবাজার, নগর ডৌকাদি, বিবিরকান্দিসহ আশপাশের ৫/৬টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করতেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এই সময় তিতাস গ্যাসের ম্যানাজার মো. মাসকুদুর রহমান, মো, এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।


আরও খবর