Logo
শিরোনাম

নারায়ণগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইজিবাইক চালকের নাম মোঃ সুজন মিয়া (৪৫)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের মিজমিজির শাহী মসজিদ এলাকায় মনসুর মাস্টারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান (পিপিএম বার) জানান, শুক্রবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে পালিয়ে যায়। এসময় নিহতের পাশে একটি ইজিবাইক ছিলো। সে বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি। আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার পরিবারের লোকজন থানায় আছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর