Logo
শিরোনাম

নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪ নেতা কারাগারে

প্রকাশিত:শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটে নাশকতা মামলায় বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠনো হয়েছে বিএনপি ও জামায়াতের ৪ নেতাকে। তারা হলেন বাগেরহাট জেলা মৎসজীবী দলের সদস্য সচিব শেখ গোলাম মোস্তফা, মোংলা পৌর বিএনপির সহসভাপতি ইমরান হোসেন, মোংলা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আ. মান্নান হাওলাদার ও মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মো. কহিনূর সরদার।

মোংলা থানার ২৯ আগষ্ট পুলিশের দায়ের করা নাশকতা মামলায় উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিনে থাকার পর বৃহস্পতিবার সকালে এই ৪ নেতা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ওসমান গনীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম এই ঘটনায় বলেন, পুলিশের গায়েবী নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪ নেতাকে কারাগারে পাঠিয়ে সরকার পুলিশ ও আদালত ব্যবহার করে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নস্যাৎ করতে পাবেনা। অবিলম্বে তিনি এই গায়েবী নাশকতা মামলায় আটক ৪ নেতার মুক্তি দাবী করেন।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩