
নাটোরের লালপুরে
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার
(১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন মাজার
বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-
উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদেরর ছেলে শহিদুল ইসলাম (৬০), শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩৫) ও সোহাগের ছেলে
মো. ইভান (৫)।
প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা যায়, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের
মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই সোহাগ ও ইভানের মৃত্যু হয়।
শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাতক চালক বাসটি রেখে পালিয়ে যান।

