Logo
শিরোনাম

নবীগঞ্জে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ৩ ব্যাক্তির কারাদণ্ডাদেশ

প্রকাশিত:বুধবার ১৭ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
Image

সিলেট(নবীগঞ্জ)প্রতিনিধি:

সিলেটের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়ায় গ্রামে বিবিয়ানা নদী থেকে অবৈধ ভাবে বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে তিন ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন।

অবৈধ বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে ভিট মাটি উত্তোলন করার দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে কল্যাণপুর গ্রামের আব্দুল কাদির (৩৬),বাগাউড়া গ্রামের দুলাল মিয়া(২৭), সদরঘাট মাঝহাটি গ্রামের মোঃ তাহের মিয়া নামের ৩ ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় সার্বিক সহযোগিতা করেন এস আই লোকেশ চন্দ্র দাসসহ একদল পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

নিউজ ট্যাগ: কারাদণ্ড সিলেট

আরও খবর