Logo
শিরোনাম

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নীলফামারীর উত্তরা ইপিজেডের তিন শ্রমিক মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে ইপিজেড সংলগ্ন নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়ছেন আরও এক শ্রমিক।

নিহতরা হলেন স্বপন কুমার (২৮) ও তাঁর স্ত্রী সুমি রানী (২৩)। তাঁদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তাঁরা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আহত হন সতিশ চন্দ্র (৩০) নামের আরেক ইপিজেড শ্রমিক।

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। এসময় আহত হন সতিশ চন্দ্র। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, মরদেহ দুটি থানায় নেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।


আরও খবর