Logo
শিরোনাম

নগ্ন দৃশ্যের পর আমার মনে হয়েছিল, আর কিছুই লুকানোর নেই: রাধিকা

প্রকাশিত:বুধবার ০২ জুন ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের সাহসী চলচ্চিত্র অভিনেত্রী রাধিকা আপ্তে। সব ধরনের চরিত্রে সাবলীল তিনি। চলচ্চিত্রে বহুবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে তাকে।

তবে একটি নগ্ন দৃশ্যের ব্যাপারে খুব আলোচনা হয়। পার্চড ছবিতে নগ্ন হয়েছিলেন তিনি। রাধিকার সহশিল্পী ছিলেন আদিল হোসেন। যা কিনা তুমুল আলোচনার জন্ম দেয়।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের ঠিক আগে কী কথোপকথন হয়েছিল আদিল-রাধিকার? সেকথা ফাঁস করেছেন আদিল নিজেই।

আদিল হোসেন জানান, রাধিকাকে প্রশ্ন করেছিলাম, এই দৃশ্যে অভিনয়ের ব্যাপারে তার প্রেমিকের প্রতিক্রিয়া কী হবে। একথা শুনে তিনি আমাকে পাল্টা মনে করিয়ে দেয় যে, আমি বিবাহিত। আর প্রশ্ন করেছিলেন, আমার স্ত্রীর প্রতিক্রিয়া কী হবে। আমি জানিয়েছিলাম, কোনো সমস্যা হবে না।

কদিন আগে ওই নগ্ন দৃশ্য নিয়ে রাধিকা আপ্তেও একটি সাক্ষাৎকারে কথা বলেন। তার ভাষ্য, এমন একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। বলিউডে সবসময় শরীরের গঠন পরিবর্তনের ব্যাপারে জোর দেয়া হয়। কিন্তু আমি তা করতে চাইনি। নগ্ন দৃশ্যের বিতর্কের পর আমার মনে হয়েছিল, আর কিছুই লুকানোর নেই।

নিউজ ট্যাগ: রাধিকা আপ্তে

আরও খবর