Logo
শিরোনাম

নিরাপদ ডটকমের পরিচালক অ্যানি গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতারণার মামলায় ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকম-এর পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর দক্ষিণ খান থানার কাওলা এলাকা থেকে সোমবার (৪ অক্টোবর) নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় সাইফুলকে গ্রেফতার করা হয়।

নিরাপদ ডকটম ছাড়াও সিআইডি গত দুই সপ্তাহে ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি, এসপিসির শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করেছে। বর্তমানে সিআইডি মানি লন্ডারিং ও প্রতারণার ছয়টি মামলা তদন্ত করছে।


আরও খবর