Logo
শিরোনাম

নিরব-আফ্রির ‘এক্স যখন প্রতিবেশী’

প্রকাশিত:সোমবার ২৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক এক্স যখন প্রতিবেশী। সদ্য ব্রেক আপ হওয়া দুজন প্রেমিক-প্রেমিকার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাটকটি সম্প্রতি নির্মিত হয়েছে। মূলত, প্রিয় মানুষের প্রতি সবারই মনের কোণে একটা দুর্বলতা থাকে। সম্পর্কে মান-অভিমান, ঝগড়াঝাটি থাকবেই কারণ, এসব ভালোবাসারই অংশ।

সম্পর্কে সুখ-দুঃখ না থাকলে সম্পর্কের গভীরতা পরিমাপ করা যায় না। সম্পর্ক যেমনই হোক, প্রতিটা সম্পর্কের শেষটা যেন সুন্দর হয়, যেন একে অপরকে দেখলে চোখে চোখ রেখে হাসতে পারে। এমনই রোমান্টিক ও কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক এক্স যখন প্রতিবেশী

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব, সেলিনা আফ্রি। আরও আছেন শাওন খান অর্ক, হান্নান শেলি, তাসফি প্রমুখ। এস অর্কর গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোহন ইসলাম। নির্মাতা জানান, ডিবক্স প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত নাটকটি আসছে ঈদে ডিবক্সর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।


আরও খবর