Logo
শিরোনাম

নির্বাচনে হেরে হার্ট অ্যাটাক করে প্রার্থীর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন শেষ হওয়ার পরদিন বিকেলে হার্ট অ্যাটাক করে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে।

মৃত নুর আলম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ভোটের পরদিন সোমবার বিকেলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার ওই ওয়ার্ডে অংশ নিয়ে পরাজিত হন।

স্থানীয়রা ও তার পরিবার সূত্র জানায়, ইউপি নির্বাচনে অংশ নিয়ে প্রার্থী নুর আলম অনেক অর্থ ব্যয় করেন। এপররও তিনি পরাজিত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হন। সোমবার সকালে প্রতিবেশী লোকজনের সাথে তার নির্বাচন নিয়ে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে নুর আলম মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দুপুরের দিকে তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনি মারা যান।

 


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩