Logo
শিরোনাম

নির্বাচনে হেরেও শপথ নিলেন রিয়াজ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। তবে গত ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত হন তিনি।

এক মাস পর সমিতির নতুন কমিটির অংশ হলেন এই অভিনেতা। নিয়েছেন শপথও। তবে সহসভাপতি পদে নয়, কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রিয়াজ।

আজ বুধবার বিকেলে এফডিসির শিল্পী সমিতির স্টাডি রুমে রিয়াজকে শপথবাক্য পড়ান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় আরও উপস্থিত ছিলেন নিপুণ আক্তার, সাইমন সাদিক, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া প্রমুখ। কমিটির অন্য সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণার কয়েকদিন পর কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করেন। মূলত তার জায়গাতেই সমিতির নিয়ম মেনে রিয়াজকে বেছে নিয়েছে কমিটি। আর এভাবেই নির্বাচনে হেরেও কমিটিতে ঢুকলেন হৃদয়ের কথা খ্যাত এই তারকা।


আরও খবর