Logo
শিরোনাম

নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চির ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত:শুক্রবার ০২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির সামরিক আদালত। এই মামলায় তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় রয়টার্স ওই সূত্রের নাম প্রকাশ করেনি।

গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তিনি আটক আছেন। দুর্নীতি ও উসকানিসহ কয়েকটি অভিযোগে সু চিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


আরও খবর