Logo
শিরোনাম

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত দম্পতির

প্রকাশিত:সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বসতঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

স্থানীয়রা জানায়, ঢাকা-রৌমারী রাস্তার পাশেই কৃষক জয়নালের বসতঘর। ভোরে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমিয়ে ছিল দুই সন্তান। তাদের কেউ হতাহত হয়নি। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

সানন্দবাড়ী ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ যোহায়ের হোসেন খান জানান, আনুমানিক রাত ৩টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরও খবর