Logo
শিরোনাম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

প্রকাশিত:শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মেডিক্যাল প্রমোশন অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: মেডিক্যাল প্রমোশন অফিসার(এমপিও)।

যোগ্যতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২২ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থলে: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া : প্রার্থীদের সদ্যতোলা তিনকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত ঠিকানায় নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে।

ঠিকানা : হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ : ২৪ সেপ্টেম্বর, ২০২১।

সূত্র : বিডিজবস


আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩