
নখ
সবসময় পরিষ্কার রাখা উচিত। যদিও নারীরা নখের একটু বেশিই যত্ন করে থাকেন। নখ বড় ও চিকন
হয়ে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এ অবস্থায় আসার আগেই নখ কেটে ফেলা উচিত। আর
নখ কাটার সময় অনেকেই যে ভুলগুলো করে বিপদ ডেকে আনছে, সেগুলো জেনে নিন-
#
যদি সঠিকভাবে নখ কাটা না হয়, তাহলে হ্যাঙ্গনেলস, ওনিকোলাইসিস, ইনগ্রোন নেলস (যা বেশিরভাগ
পায়ের নখে হয়) ইত্যাদি সমস্যা হতে পারে। দাঁত দিয়ে নখ কাটলেও নখের ক্ষতি হয়।
#
নখ কাটলে বা ট্রিম করলে নখ থেকে আর্দ্রতা হারিয়ে যায়। এতে নখ শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়।
তাই নখ কাটার পর হাতে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে হাল্কা মাসাজ করে নিতে হবে।
#
নখ আমাদের শরীরের এক ধরনের ফাইবারযুক্ত টিস্যু। তাই নখ সহজে ফেটে যায়। এই ফাটল নখ দুর্বল
করে দেয়, নখকে আরও ভঙ্গুর করে তোলে।
#
নখ ফাইলিং করা একটা গুরুত্বপূর্ণ কাজ। ফাইলিং করার সময় একটা কথা মাথায় রাখতে হবে। ফাইলিং
সবসময় একদিক থেকে করা উচিত।
#
যদি নখ বাদামের মতো খোঁচা করে কাটা হয়, তাহলে নখ দুর্বল হয়ে যেতে পারে। তাই গোলাকারভাবে
নখ কাটতে হবে।
#
নখ যদি খুব বড় রাখতে না ইচ্ছে করে, তাহলে মোটামুটি দৈর্ঘ্য রেখে নখ কাটতে হবে। খুব
ছোট করে নখ কাটলে নখের নিচের চামড়া বেরিয়ে আসবে। এতে রক্তপাত হওয়ার আশঙ্কা থাকবে।
#
নিজস্ব ব্যক্তিগত নেলকাটার না থাকলে নেল কাটিং এর সমস্ত জিনিস জীবাণুমুক্ত করে নিতে
হবে। অ্যালকোহলযুক্ত কোনো স্যানিটাইজার দিয়ে এগুলো ধুয়ে নিতে হবে। শুকিয়ে গেলে তবে
ব্যবহার করতে হবে।
# যদি দেখা যায় নখ খুব শক্ত হয়েছে, তাহলে না কাটাই ভালো। কয়েক মিনিট গরম পানিতে হাত চুবিয়ে নিয়ে তারপর কাটা উচিত।

