Logo
শিরোনাম

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত:শনিবার ৩০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নওগাঁর শেরপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টা বাড়ির কাছের পুকুরে নেমে ৩ মেয়ে শিশু এবং ছেলে শিশু পানির নিচে তলিয়ে যায়।

তারা ওই এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে ৪ জন পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। একসঙ্গে তারা ৬ জন ছিল। এদের মধ্যে ২ জন পুকুরে না নেমে বাড়িতে চলে যায়। আর বাকি ৪ জন পুকুরে কাদা-পানির সঙ্গে আটকা অবস্থায় ছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।


আরও খবর

নওগাঁয় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২