Logo
শিরোনাম
দলের হাইকমান্ডের নির্দেশে

নোয়াখালী কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত

প্রকাশিত:বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দলের হাইকমান্ডের নির্দেশে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে আওয়ামী লীগের কোনও কার্যক্রম করা যাবে না বলেও জানান তিনি।

তিনি জানান, এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও কেউ কোনও ধরনের রাজনৈতিক উস্কানিমূলক স্ট্যাটাস বা বক্তব্য দিতে পারবে না।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩