Logo
শিরোনাম

নোয়াখালীতে ৩০ কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪৩৫জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলের শ্রীনগরে ৩০ কেজি গাঁজা ও ১২৫ পিস ইয়াবার সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত মাদক কারবারিরা হলো শ্রীনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে মর্তুয়া আইয়ুব শামীম (৪৯) ও দাসের বাড়ির নুর নবীর ছেলে আকতারুজ্জামান সুজন (৩৮)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তাদের আটক করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫ টার দিকে চাটখিল উপজেলা শ্রীনগর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম ও উপ পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মর্তুয়া আইয়ুব শামীমকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে একই এলাকার দাসের বাড়িতে অভিযান করে মাদককারবারি আকতারুজ্জামান সুজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩