Logo
শিরোনাম

নোয়াখালীতে ৭ দিনের বিশেষ লকডাউন জারি

প্রকাশিত:শুক্রবার ০৪ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবার সকাল থেকে নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে গত একসপ্তাহে করোনা শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। এ সময়ে করোনায় মারা গেছেন চারজন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, গত কয়েকদিনে নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার কয়েকটি উপজেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে নোয়াখালী পৌরসভা, নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার শনিবার ভোর ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, লকডাউন ঘোষিত এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। কাঁচা বাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না। জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিসেবা চালু থাকবে।

জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন-পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুউদ্দিন জেহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন প্রমুখ।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩