Logo
শিরোনাম

নোয়াখালীতে বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৯৪৫জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা এলাকা থেকে ৬৫ বোতল বিদেশী মদসহ ২  মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো, উপজেলার নোয়াখলা এলাকার মোকারাম বাড়ির মো.ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮) কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের ৬৫ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩