Logo
শিরোনাম

নোয়াখালীতে বিষ্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

প্রকাশিত:রবিবার ১০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪৪০জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালরি বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে বিস্ফোরক দ্রব্য আইনে ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব সুত্রে জানা যায় শনিবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পৌর হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বেগমগঞ্জ থানার মামলা নং-৪২, তারিখ- ২২/০৫/২০১৩, ধারা- বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হাজীপুর গ্রামের মৃত আবদুস ছোবাহানের পুত্র জাফর আহাৎ (৪৩), গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ০১ টি মাদক মামলা ও ০২ টি চাঁদাবাজি মামলা রয়েছে । পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩