Logo
শিরোনাম

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত:বুধবার ১১ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। এদিন ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

একদিনের হিসাবে জেলায় এটি সর্বোচ্চসংখ্যক শনাক্তের নতুন রেকর্ড। এর আগে নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ৩ আগস্টের। ওই দিন নতুন ২৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫৬ শতাংশ।

বুধবার (১১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আঠারো হাজার ২০০ জন। মোট আক্রান্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৬৪ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৩ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে ৭ জন, বেগমগঞ্জ ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিল ১ জন, সেনবাগ ৩৫ জন, কোম্পানীগঞ্জ ২৮ জন, কবিরহাটে ১৯ জন রয়েছেন।  আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ১শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৩ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭ জন।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩