Logo
শিরোনাম

নোয়াখালীতে খণ্ড খণ্ড বিক্ষোভ

প্রকাশিত:রবিবার ২৮ মার্চ ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীতে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিলসহ শান্তিপূর্ণভাবে চলছে হরতাল। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা দেশব্যাপী হরতালের দিন আজ রোববার নোয়াখালীর সর্বত্র শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। তবে, আজ সকাল ৬টা থেকে জেলা শহর মাইজদী, চৌমুহনীসহ বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে হরতালকারীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় হাতে লাঠি নিয়ে মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে।

তবে, জেলার সঙ্গে অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চৌমুহনী রেলগেইট, মোর্শেদ কমপ্লেক্স, দক্ষিণ বাজার এবং সদরের বড় মসজিদ মোড়, টাউনহল এলাকাসহ বিভিন্ন স্থানে হরতালকারীদের অবস্থান করতে দেখা যায়। তাদের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

নিউজ ট্যাগ: হরতাল

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩