Logo
শিরোনাম

নোয়াখালীতে করোনায় আরও ১৬৪ জন শনাক্ত

প্রকাশিত:শনিবার ১০ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে; নতুন করে  শনাক্ত হয়েছে ১৬৪ জনের। ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৪৬৭ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে চারজন, বেগমগঞ্জ ৫৪ জন, সোনাইমুড়ীতে আট, চাটখিল ১৬, সেনবাগে ২০, কোম্পানীগঞ্জ চার, কবিরহাটে রয়েছে ২১ জন। মৃত্যুর হার এক দশমিক ২৪ শতাংশ।  

শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩