Logo
শিরোনাম

নড়াইলে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশিত:রবিবার ২৬ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নড়াইলের কালিয়ায় ট্রলিগাড়ির চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহতের নাম আসিফ মিনা (১৭), সে খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে। আসিফ খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আজ শনিবার সকালে উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল কিশোর আসিফ। পথে ট্রলিগাড়ি তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আসিফ।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম। তিনি বলেন, ট্রলিগাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আরও খবর