Logo
শিরোনাম

নরসিংদীতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

প্রকাশিত:শুক্রবার ০১ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।


আরও খবর

নরসিংদীর সাজ্জাদ চাকরি পেলেন গুগলে

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩