Logo
শিরোনাম

নরসিংদীতে রায়পুরায় ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২২৩৫জন দেখেছেন
Image

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটাপড়ে মোঃ ছাদেক মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকাল সোয়া ৫টায় হাটুভাঙ্গা রেলস্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদেক রায়পুরা উপজেলার পলাশতুলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ ধনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কানে ইয়ারফোন লাগিয়ে রেল লাইন ধরে হাটছিল ছাদেক। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বার বার হর্ণ বাজালেও সে শুনতে পারেনি। উপস্থিত লোকজনও তাকে রেললাইন থেকে সরে যাওয়ার জন্য ডাকাডাকি করলেও কানে ইয়ার ফোন থাকায় সে সাড়া দেয়নি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে তার মরদেহ নিয়ে যাওয়ায় মরদেহ উদ্ধার করতে পারেনি রেলওয়ে পুলিশ।


আরও খবর

নরসিংদীর সাজ্জাদ চাকরি পেলেন গুগলে

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩