Logo
শিরোনাম

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নরসিংদীর বেলাব উপজেলায় দুটি কাভার্ডভ্যান একে অপরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাহমুদাবাদের নামাপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহমুদাবাদের নামাপাড়া বাজারে দুটি কাভার্ডভ্যান একে অপরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় তিনজন নিহত হন।


আরও খবর