Logo
শিরোনাম

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

প্রকাশিত:শনিবার ২৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সবুজ (৩০) ডেমরা থানায় এসআই পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে শিবপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ নুর উদ্দিন বলেন, শনিবার সকাল ৯টার দিকে নরসিংদী থেকে ঢাকায় যাচ্ছিলেন সবুজ। পথিমধ্যে কারারচরে মদিনা ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরবাইকে ধাক্কা দেয়। এতে আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও খবর

নরসিংদীর সাজ্জাদ চাকরি পেলেন গুগলে

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩