
মধুমিতা সরকারকে
দেখা গেল পদ্মপাতায় ঢাকা জলাশয়ে ভেসে বেড়ানো এক নৌকায়। সাদা পোশাকে বসে আছেন। ড্রোন
ক্যামেরায় চলছে শুটিং। সেখান থেকেই শুটিংয়ের একটি মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করলেন
‘চিনি’-র নায়িকা।
শিগগরই মধুমিতার
দুটি ওয়েব সিরিজ আসছে। সংবাদ মাধ্যমকে এমনটিই জানালেন। তবে বিস্তারিত বলেননি তিনি।
তার মতে, অনুরাগীদের নতুন নতুন চমক দিতে ভালোবাসেন তিনি।
রোববার (১৯ সেপ্টেম্বর)
সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘নতুন কিছু শুরু
করছি। খুব তাড়াতাড়িই আসবে।’ তবে ‘নতুন কিছু’ নিয়ে রহস্য রেখে দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায়
তাকে প্রায়ই নতুন নতুন ছবি শেয়ার করতে দেখা যায়। নায়িকার সম্মোহনে ঘায়েল গোটা নেটদুনিয়া।
বাদ যায়নি এ পোস্টটিও। জলের মধ্যে মধুমিতার ছবি দেখে নেটিজেনদের মন্তব্য, জলপরীর মতোই
দেখাচ্ছে তাকে। কেউ কেউ আবার লিখেছেন, মধুমিতার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা
করছেন।
সম্প্রতি মুক্তি
পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে মধুমিতার নতুন মিউজিক ভিডিও ‘ও মন রে’। এ ভিডিওতে তার বিপরীতে দেখা গেছে যশ
দাশগুপ্তকে। মধুমিতার অভিনয় মন ছুঁয়েছে অনেকেরই। ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ দেখেছেন
নতুন ভিডিওটি।

