Logo
শিরোনাম

নতুন গভর্নরের সই করা ৫০ টাকার নোট বাজারে আসছে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৫৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী রবিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পাওয়া যাবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪