Logo
শিরোনাম

নতুন কোচ পেল বাংলাদেশ ফুটবল দল

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবশেষে কোচ নিয়ে জটিলতার অবসান ঘটল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোসকে।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবাহনীর কোচ ম্যারিও ল্যামোসকে আমরা শ্রীলংকার চার জাতির টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আজকের মধ্যেই তিনি ভিসা পাবেন এবং খুব শিগগির বাংলাদেশে ফিরবেন। আগামী ২৫ অক্টোবর থেকে শ্রীলংকা টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু করবে।

প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।

তার আগে জামাল ভূঁইয়াদের কোচ ছিলেন ব্রিটেনের জেমি ডে। কিন্তু তার পারফরম্যান্সে বাফুফে অসন্তুষ্ট হয়ে তাকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক বিরতি দেয়।

 


আরও খবর