Logo
শিরোনাম

নয় মামলার পালাতক আসামি ইয়াবাসহ আটক

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৯ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।আসামির নাম মো. ইমন হোসেন (২৭)। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়েন ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে একশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 

ইমন রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, ইমন চিহ্নিত মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে আদালতে ৯টি মামলা বিচারাধীন আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

নিউজ ট্যাগ: ইয়াবাসহ আটক

আরও খবর