Logo
শিরোনাম

অবকাশকালীন ছুটি বাতিল, সেপ্টেম্বরে খোলা থাকবে সুপ্রিম কোর্ট

প্রকাশিত:শনিবার ২৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
২৮ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিচারপতিরা সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পুর্বনির্ধারিত

সেপ্টেম্বর মাসে নির্ধারিত থাকা সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে প্রধান বিচারপতির আদেশে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিচারপতিরা সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পুর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। এমতবস্থায় সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পুর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো।  

সেপ্টেম্বরের বর্ষপঞ্জি অনুসারে ১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।


আরও খবর