Logo
শিরোনাম

অকারণে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অকারণে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়নি। তারা হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই মামলা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে র‍্যাব-১৩ এর আয়োজনে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশের সব জায়গায় আজকে শান্তির সুবাস বইছে। র‍্যাব মানবিক কাজে আরও এগিয়ে আসবে।

অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আসলাম হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পাওয়া ধরলা পাড়ের বাসিন্দা আজিজুল হক বলেন, সবাই অন্য জায়গায় কম্বল নিয়ে যায় বিতরণের জন্য। কিন্তু র‍্যাব আমাদের কথা ভেবেছে। কম্বল পেয়ে উপকার হলো আমাদের।


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩