
আন্তর্জাতিক
দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে
প্রোগ্রাম কোয়ালিটি অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে
আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম
কোয়ালিটি অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা:
পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক
বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থায় অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে
হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট এক্সেল,
পাওয়ার পয়েন্ট, পাবলিশার ও মুঠোফোন অ্যাপভিত্তিক টুলস পরিচালনা জানতে হবে। কোয়ানটেটিভ
ও কোয়ালিটেটিভ ডেটা কালেকশন, প্রসেস, অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট ও রিপোর্ট রাইটিং
জানতে হবে।
চাকরির ধরন:
চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: কক্সবাজার
কর্মঘণ্টা:
সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও অন্যান্য
সুবিধা: বছরে বেতন ১২ লাখ ৭১ হাজার ৫৮৮ টাকা। এ ছাড়া স্বামী বা স্ত্রী ও সন্তানসহ কর্মীর
মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ছুটি ও ইনস্যুরেন্স সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের
অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য
জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ
সময়: ২৭ মার্চ ২০২২।

