
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - অনিন্দিতাকে
ছেড়ে মধুমিতার প্রেমে পড়েছেন সৌরভ দাস । অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার
মাঝেই তৃতীয় ব্যক্তি হিসেবে মধুমিতা সরকারের আগমন ঘটেছে সৌরভের জীবনে। কয়েক মাস ধরে
এমনি গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ার আনাচে কানাচে। এই বিষয়ে এর আগেই সাফাই দিয়েছেন তিন
জনেই। কিন্তু সম্প্রতি এমন একটি প্রমাণ পাওয়া গিয়েছে যে সৌরভ মধুমিতার সম্পর্ক নিয়ে
নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।
২০২০ সালে মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিক
পরিচালিত ছবি ‘চিনি’। ছবিতে মধুমিতার
সঙ্গে জুটি হিসেবে অভিনয় করেছিলেন সৌরভ। দু’জনের অনস্ক্রিন
রসায়ন বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু সাম্প্রতিক অতীতে অফস্ক্রিন সম্পর্ক নিয়েও
গুজব রটে। আর তা যে শুধুই রটনা ফোনে সেকথা স্পষ্ট করে দিলেন অভিনেতা।
সম্প্রতি কিছু ছবি প্রকাশ্যে এসেছে যেখানে
দুজনের ‘গোপন’ সম্পর্কের আরো
কিছু প্রমাণ মিলেছে। শোনা গিয়েছিল, ‘চিনি’র পরে একত্রে
পাহাড় ঘুরেও এসেছিলেন সৌরভ মধুমিতা। এবার সেই ভ্যাকেশনেরই কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল
মিডিয়ায়। উত্তর বঙ্গের কোনো এক হোম স্টে তে ঘুরতে গিয়েছিলেন দুজনে। সেখানকারই কিছু
ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
তবে এ বিষয়ে সৌরভ দাসের প্রেমিকা অনিন্দিতা জানিয়েছিলেন, এই ধরনের ভিত্তিহীন গুজবে কান দিতে রাজি নন তিনি। অনেকদিন ধরেই লিভ ইন করছেন তিনি সৌরভের সঙ্গে। গত বছর পুজোর আগেই নতুন বাড়িতেও শিফট করেছেন দুজন। সেখানেই শান্তির নীড় সাজিয়েছেন তাঁরা। এই নতুন বাড়ির নাম দিয়েছেন ‘প্রথম অধ্যায়।এদিন সৌরভ দাস জানান, তাঁকে নিয়ে হওয়া নেতিবাচক পোস্ট তাঁর বাবা-মায়ের মনে গভীরভাবে প্রভাব ফেলে। তাই কিছুদিন এসবের থেকে দূরে থাকতে চান।

