Logo
শিরোনাম

অনলাইনে থেকে কোরবানির গরু কিনলেন নুসরাত

প্রকাশিত:মঙ্গলবার ২০ জুলাই ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৪৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় এবার পশুর হাট এড়িয়ে অনলাইনে কোরবানির জন্য গরু কিনেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ তিনি 'আওয়ার কাউ' থেকে একটি গরু ক্রয় করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরুটির ছবি দিয়ে নুসরাত ফারিয়া জানান, ৮ টায় অর্ডার করলাম। ১১ টায় ডেলিভারি পেলাম। ঈদ মোবারক।

উল্লেখ্য, সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বঙ্গবন্ধু সিনেমার শুটিং করেন নুসরাত ফরিয়া । মুম্বইতে সিনেমাটির শুটিং হয়। এরপর তিনি ঢাকায় কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি।


আরও খবর