Logo
শিরোনাম

অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২০ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপির গণ অনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশে যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন। আমরা এটা বলতে চাই, খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোন আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে তার বাইরে গিয়ে কিছু নয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। ঢাকার পাশাপাশি দেশের মহানগর ও জেলা পর্যায়ে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান ফখরুল।


আরও খবর