
জনপ্রিয় চিত্রনায়িকা
অপু বিশ্বাসের নতুন ছবির নাম ‘জখম’। আর এ ছবিতে নায়ক হলেন জায়েদ খান। বাড়তি
চমক হিসেবে থাকছেন কলকাতার ঋতুপর্ণা সেন।
অপু, জায়েদ ও
ঋতুপর্ণাকে নিয়ে ‘জখম’ ছবিটি বানাবেন
অপূর্ব রানা। প্রযোজনা করবেন সেলিম খান, শাপলা মিডিয়া থেকে।
প্রতিষ্ঠানটির
সিনেবাজ অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালক সমিতির সাধারণ
সম্পাদক শাহীন সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জখম ছবির ঘোষণা
দেন।
সেখানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন
অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, মাহিয়া মাহি,
বিপাশা কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, শান্ত খান, দীঘিসহ অনেকে।
জখম ছবিটি নিয়ে
পরিচালক অপূর্ব রানা জানান, ঈদের পরে করোনা পরিস্থিতি কিছুটা কমলেই শুরু হবে। শিল্পীদের
চূড়ান্ত করা হয়েছে এবং চুক্তিবদ্ধ করানো হয়েছে। পাশাপাশি বর্তমানে গল্পের কাজ চলছে।
যতদ্রুত সম্ভব আমরা শুটিং শুরু করবো।
জায়েদ খান বলেন, থ্রিলার অ্যাকশ্যান ধাঁচের ছবি জখম। লুকে বৈচিত্র্য থাকবে আপাতত এটুকু বলতে পারি।

