Logo
শিরোনাম

অপু বিশ্বাসের নতুন অধ্যায় শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আগেই জানিয়েছিলেন প্রযোজনায় আসছেন তিনি। ‌লাল শাড়ির জন্য আবেদন করেছিলেন সরকারি অনুদানের। চলতি বছর সেটার অনুমতি পেয়েছেন। এবার হাতে পেলেন প্রযোজনার প্রথম সরকারি লগ্নি। যার ফলে ছবি শুরু করতে প্রাথমিক সব ধরনের সহযোগিতা পেলেন এই তারকা।

তার ভাষ্য, ২০ জুলাই মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া সিনেমা লাল শাড়ির জন্য অনুদানের প্রথম চেক গ্রহণ করলাম। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করবো। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। নতুন ছবিটি অপু-জয় প্রডাকশন হাউজর ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। লাল শাড়ি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। এর আগে একই পরিচালকের সঙ্গে ছায়াবৃক্ষ নামের ছবিতে অভিনয় করেছিলেন এই শিল্পী।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থগ্রহণের ছবি পোস্ট করে অপু লেখেন, নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি, সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।

উল্লেখ্য, গত মাসে ঘোষণা করা হয়েছিল ২০২১-২২ অর্থ বছরের অনুদানপ্রাপ্তদের নাম। সেখানে লাল শাড়ির জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়। অনুদান পান শাকিব খানও। একই পরিমাণ অর্থ মায়া সিনেমার জন্য দেওয়া হয় তাকে। ২০২১-২২ অর্থ বছরে মোট ১৯টি সিনেমাকে অনুদান দেওয়া হয়।

নিউজ ট্যাগ: অপু বিশ্বাস

আরও খবর